কলমের শেষ কালিতে লেখা।

 অন্ধ হোক আমার সেই চোখ যে লুকিয়ে তোমার কাব্য পড়ে,

বধির হোক আমার সেই কান যে লুকিয়ে তোমার কথা শোনে,

মরে যাক আমার সেই হৃদয় যে আজো তোমায় অনুভব করে,

ধ্বংস হোক আমার সেই হাত যে আজো তোমায় নিয়ে লেখে,

অথবা মরে যাক পৃথিবীর যত কবি সাহিত্যিক আর মুছে যাক তাদের সমস্ত লেখা, 

ধ্বংস হোক পৃথিবীর সব প্রেম রচিত কাব্য,

সোসাল মিডিয়ার জুড়ে নিষিদ্ধ হোক প্রেমের প্রচার প্রচারণা, 

জীবন থেকে হারিয়ে যাক সমস্ত গল্প ও কাব্যকথা,

সামরিক শাসনে নিষিদ্ধ হোক সমস্ত প্রেম আলাপ।

অথবা রাস্তার ধারে কুঁড়ে কুঁড়ে খাক প্রেমের কীটপতঙ্গ সেই কবিতা বিলাসী মাতাল আত্মা গুলোকে। 

সুনামির তীব্র আঘাতে মুহূর্তে ভেসে যাক কবিতা কাব্য লেখা সমস্ত সরঞ্জাম। 

আর যদি কখনো এসব না হয় 

তবে যেন রেখো এমন তীব্র অভিশাপে এক ভয়ানক অসুখে আমার মৃত্যু হয়েছে। 

কাফন ছাড়া দাফন হয়েছে একটি জীবন্ত লাশ।

✍️ কলমের শেষ কালিতে লেখা - শরৎচন্দ্র নীল। 




Post a Comment

0 Comments